Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/sunamga6/public_html/wp-includes/functions.php on line 6260

নোমান বখত পলিনের উপহার পেল আরও শতাধিক শীতার্তরা

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর শীতবস্ত্র উপহার পেয়েছেন আরও শতাধিক শীতার্ত পরিবার। মঙ্গলবার বিকেলে নোমান বখত পলিন এর নির্দেশে জামালগঞ্জের বেহেলি ইউনিয়নের গুচ্ছগ্রাম বাঘহাটি, রাজাপুর, গোপালপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার। এসময় উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক   কাজল কান্তি তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুবোধ লালসহ,বঙ্গবন্ধু সৈনিকলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব তালুকদার রুপম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শীতবস্ত্র হাতে পেয়ে শীতার্তরা বলেন, তীব্র এই শীতের মধ্যে  সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন মহোদয়ের দেওয়া উপহার আমরা পেয়েছি। আমাদের কষ্টের কথা চিন্তা করে তিনি যে এসব শীতবস্ত্র পাঠিয়েছেন এতে আমরা কৃতজ্ঞ। পলিন সাহেবের জন্য দোয়া করি তিনি যেন আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকেন এবং এভাবেই আমাদের পাশে থাকতে পারেন সেই আশা রাখছি।

নিউজটি শেয়ার করুনঃ