Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/sunamga6/public_html/wp-includes/functions.php on line 6260

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন পলিন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের জলিলপুর গ্রামে সাড়ে ৬শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিভার্সেল গ্রুপের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় সঙ্গে ছিলেন ইউনিভার্সেল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম জুয়েল মাহমুদ।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, ইউনিভার্সেল গ্রুপের এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। ইউনিভার্সেলের মতো সমাজের বিত্তবানরাও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। সেই সাথে মহতী উদ্যোগের জন্য এই গ্রুপের মালিকপক্ষ ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, লিটন সরকার, শাহারুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, মোকশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য কাঞ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদ হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি ইফতি বখত, ছাত্রলীগ নেতা পিপলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ