Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/sunamga6/public_html/wp-includes/functions.php on line 6260

প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি- পলিন

স্টাফ রিপোর্টার::

বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন এর ভাদেরটেক গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ভাদেরটেক স্কুল মাঠে পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন। তীব্র এই শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে খুশি ভুক্তভোগীরা।

শীতবস্ত্র বিতরণ শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, প্রচণ্ড শীতে যাতে মানুষ কষ্ট না পায়, সে জন্য শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র বিতরণ করেছি। শীতবস্ত্র পেয়ে কিছুটা হলেও তারা উপকৃত হবেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শামীম আহমেদ, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ