Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/sunamga6/public_html/wp-includes/functions.php on line 6260

বিশ্বম্ভরপুরে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
সারা দেশের মতো সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। “শিক্ষা সবার অধিকার, মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা, স্লোগানে মুখরিত ছিল র‍্যালি।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সাকিনা আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল মিয়া, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় ইউএনও মিজ সাকিনা আক্তার বলেন, সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকল্প। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আছে তাদেরও শিক্ষার আওতায় আনতে হবে। নিরক্ষরতামুক্ত সমাজ গঠন ও দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের জন্য উপানুষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই। ঝরে পড়া শিশু ও বয়স্কদের সাক্ষরতা কার্যক্রমে আরও জোর দেয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুনঃ