স্টাফ রিপোর্টার::
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জে একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে ০৭/০৯/২০২৬ খ্রি তারিখ দুপুর ২.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার সদর থানাধীন পশ্চিম তেঘরিয়া সাকিনস্থ নতুন কোর্ট পয়েন্টের পশ্চিম পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক দুপুর ২.১৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য এসকাফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা ০২টি কাপড়ের ব্যাগের ভেতর থেকে ১৪২ বোতল এসকাফ সিরাপসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়- ১। মোঃ আবুল কালাম (৩৯), পিতা- কোরবান আলী, সাং- ইব্রাহিমপুর, থানা- সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ এবং ২। কাঞ্চন দত্ত(২) ঝন্টু (৩৫), পিতা- মৃত সুকুমার দত্ত, সাং-জৈনপুর, থানা- মোহনগঞ্জ, জেলা- নেত্রকোনা।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
